Type Here to Get Search Results !

বাংলাদেশ রেলওয়ে || সহকারী কমান্ডেন্ট || ২০০২

0%
1. ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী?
ক) নরওয়ে
খ) সুইডেন
গ) ডেনমার্ক
ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যাঃ

নোবেল পুরস্কারের প্রবর্তক এবং ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। ডিনামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়।

2. পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত?
ক) পূর্ব আফ্রিকার একটি বন্দর
খ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
গ) অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
ঘ) পাপুয়া নিউগিনির একটি বন্দর
ব্যাখ্যাঃ

পোর্ট ব্লেয়ার ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (বঙ্গোপসাগরের দ্বীপ) নামক কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।

3. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী-
ক) মিসেস ইন্ধিরা গান্ধী
খ) গোন্ডামেয়ার
গ) শ্রীমাভো বন্দরনায়েক
ঘ) মার্গারেট থেচার
ব্যাখ্যাঃ

বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। তিনি ২১ জুলাই ১৯৬০ সালে প্রধানমন্ত্রী হন।

বেনাজীর ভুট্টো ছিলেন বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। মার্গারেট থ্যাচার ছিলেন বৃটেনের প্রথম এবং ইন্দ্রাগান্ধ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী।

4. কোন দেশটির সার্বভৌমত্ব নেই?
ক) সিয়েরা লিওন
খ) বসনিয়া-হার্জেগোভিনা
গ) ফিলিস্তিন
ঘ) মৌরিতানিয়া
ব্যাখ্যাঃ

ফিলিস্তিন ১৫ নভেম্বর ১৯৮৮ সালে স্বাধীনতা ঘোষণা করার পরেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের অনুমোদন করেনি। নিজ ভূমিতে ইসরাইল কর্তৃক পরাধীন থাকায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব নেই।

5. জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী?
ক) সুইডেন
খ) নরওয়ে
গ) বেলজিয়াম
ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যাঃ

জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলির কার্যকাল ছিল ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত।

6. কোন দেশ 'শ্যামদেশ' নামে পরিচিত ছিল?
ক) ইন্দোনেশিয়া
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
ব্যাখ্যাঃ

শ্যামদেশ' ও 'সাদা হাতির দেশ' নামে পরিচিত থাইল্যান্ড। 'সোনালি প্যাগোডার দেশ' নামে পরিচিত মায়ানমার। সবচেয়ে বেশি দ্বীপের দেশ নামে পরিচিত ইন্দোনেশিয়া।

7. পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ক) আটলান্টায়
খ) বেইজিংয়ে
গ) সিডনিতে
ঘ) কুয়ালালামপুরে
ঙ) উত্তরঃ প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যাঃ

২০২৪ সালে ৩৩তম অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে এবং ২০২৮ সালে ৩৪তম অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

8. বিশ্বের দীর্ঘতম নদী-
ক) আমাজন
খ) নীলনদ
গ) মিসিসিপি মিসৌরী
ঘ) হোয়াংহো
ব্যাখ্যাঃ

বিশ্বের দীর্ঘতম নদী নীল (দৈর্ঘ্য ৬,৮২৫ কিমি) আফ্রিকা মহাদেশের ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।

9. বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?
ক) ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি
খ) লেনিন স্টেট লাইব্রেরি
গ) ন্যাশনাল ডিন লাইব্রেরি
ঘ) ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস
ব্যাখ্যাঃ

ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

10. পলমল কী?
ক) লন্ডনের একটি রাজপথের নাম
খ) বিখ্যাত একটি রেল স্টেশন
গ) একটি বার্তা সংস্থা
ঘ) ইংল্যান্ডের একটি স্কুলের নাম
ব্যাখ্যাঃ

পলমল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিখ্যাত রাজপথের নাম।

11. মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার একটি দেশের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার রক্ষণশালায় রক্ষিত আছে। সে স্থানটি কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) প্যারিস
গ) বার্লিন
ঘ) মস্কো
ব্যাখ্যাঃ

12. একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
ক) ১২ মিনিট
খ) ১৫ মিনিট
গ) ১৮ মিনিট
ঘ) ২১ মিনিট
ব্যাখ্যাঃ

13. যদি তেলে দাম ২৫% বৃদ্ধি পায়, তবে তেলে ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ২৪%
খ) ২০%
গ) ১৬%
ঘ) ১২%
ব্যাখ্যাঃ

14. যদি x + 3y = 40 এবং y = 3x হয় তবে y = ?
ক) 6
খ) 12
গ) 8
ঘ) 10
ব্যাখ্যাঃ

15. x 2 - 3 x - 10 এর সঠিক উৎপাদক কোন দুটি?
ক) (x + 2)(x - 5)
খ) (x - 2)(x + 5)
গ) (x + 3)(x - 5)
ঘ) (x - 3)(x + 5)
ব্যাখ্যাঃ

16. ABC  ত্রিভুজের AB=AC এবং  BAC=80° হলে, ABC=?
ক) 100°
খ) 80°
গ) 70°
ঘ) 50°
ব্যাখ্যাঃ

17. একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার তিন ভাগের এক ভাগের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ?
ক) ৩ গুণ
খ) ৬ গুণ
গ) ৯ গুণ
ঘ) ১২ গুণ
ব্যাখ্যাঃ

18. আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলতে কী বোঝায়?
ক) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০%
গ) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ে ৯০%
ব্যাখ্যাঃ

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%। বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের ওপর আর্দ্রতা নির্ভর করে। আর্দ্রতার পরিমাণ বেশি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং এই আবহাওয়ায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়।

19. বৈদ্যুতিক 'মোটর' বলতে কী বোঝায়?
ক) এটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
খ) এটা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
গ) এটা এক বিদ্যুৎ সার্কিট থেকে অন্য বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করে এটা এক বিদ্যুৎ সার্কিট থেকে অন্য বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করে
ঘ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন ঘুরবার জন্য এটা ব্যবহৃত হয়
ব্যাখ্যাঃ

যে যন্ত্র বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বৈদ্যুতিক মোটর বলে। আবার ডায়নামো বা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়।

20. টুথপেস্টের প্রধান উপাদান কী?
ক) জেলি ও মসলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল
ব্যাখ্যাঃ

টুথপেস্টের উপাদানগুলো হলো সাবান, পাউডার, গ্লিসারিন, ডাই ও ট্রাই ক্যালসিয়াম ফসফেট, পানি ইত্যাদি।

21. বাংলা ভাষার শব্দসম্ভারে দেশি শব্দের ব্যবহার শতকরা -
ক) ২%
খ) ৪%
গ) ৬%
ঘ) ৮%
ব্যাখ্যাঃ

বাংলা ভাষায় প্রচলিত শব্দ সংখ্যায় তৎসম শব্দ ব্যবহার হয় শতকরা ২৫%, অর্ধ-তৎসম শব্দ ব্যবহার হয় শতকরা ৫%, তদ্ভব শব্দ ব্যবহার হয় শতকরা ৬০%, দেশি শব্দ ব্যবহার হয় শতকরা ২%, বিদেশি শব্দ ব্যবহার হয় শতকরা ৮%

22. বাংলা ভাষায় ব্যবহৃত 'টুপি' শব্দটি কোন দেশীয়?
ক) ফরাসি
খ) ফারসি
গ) পর্তুগিজ
ঘ) হিন্দি
ব্যাখ্যাঃ

বাংলা ভাষায় ব্যবহৃত 'টুপি' শব্দটি পর্তুগিজ শব্দ। তাছাড়া আরও কিছু পর্তুগিজ ভাষার শব্দ: আনারস, আলপিন, আলমারি, আতা, বোতাম, পেয়ারা, আলকাতরা, যিশু, পেঁপে, পেরেক।

23. 'বালকেরা স্কুলে যাচ্ছে'। বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে?
ক) সাধারণ বর্তমান
খ) ঘটমান বর্তমান
গ) নিত্যবৃত্ত বর্তমান
ঘ) বর্তমান অনুজ্ঞা
ব্যাখ্যাঃ

যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।

24. বাংলা কাব্য বাংলা ভাষা, মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নাই।” - এ পঙ্ক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
ক) আলাওল
খ) রামনিধি গুপ্ত
গ) আব্দুল হাকিম
ঘ) কায়কোবাদ
ব্যাখ্যাঃ

25. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
ক) শেষের কবিতা
খ) সোনার তরী
গ) বীরাঙ্গনা
ঘ) বলাকা
ব্যাখ্যাঃ

মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস শেষের কবিতা, রচিত কাব্য সোনার তরী, বলাকা।

26. 'সোনালী কাবিন' গ্রন্থটি কার রচনা?
ক) আবুল কালাম শামসুদ্দিন
খ) আল মাহমুদ
গ) আবু হেনা মোস্তফা কামাল
ঘ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যাঃ

'সোনালী কাবিন' গ্রন্থটি আল-মাহমুদের রচনা। এছাড়াও আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্য: লোক- লোকান্তর, কালের কলস, মায়াবি পর্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া।

27. 'নীল লোহিত' কার ছদ্মনাম?
ক) সমরেশ বসু
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) রাজ শেখর বসু
ঘ) সমর সেন
ব্যাখ্যাঃ

সুনীল গঙ্গোপাধ্যায়-এর ছদ্মনাম 'নীল লোহিত'; সমরেশ বসু-এর ছদ্মনাম 'কালকূট'; রাজশেখর বসু-এর ছদ্মনাম 'পরশুরাম'।

28. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮০০ সালে
খ) ১৮১০ সালে
গ) ১৮১৫ সালে
ঘ) ১৮২০ সালে
ব্যাখ্যাঃ

ফোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ অফ ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্র‍্যাচ্য বিদ্যা শিক্ষাকেন্দ্র। ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক ইংরেজি, আরবি, ফারসি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনূদিত হয়।

29. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) আল ইসলাম
খ) সওগাত
গ) বিদ্রোহী
ঘ) ধূমকেতু
ব্যাখ্যাঃ

”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন । ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি দ্বি - সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় মুদ্রিত হতো এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো।

30. চর্যাপদ আবিষ্কৃত হয়-
ক) নেপালের রাজদরবার থেকে
খ) কলিকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ) ভুটানের রাজদরবার থেকে
ঘ) মুর্শিদাবাদ থেকে
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' ড. হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে আবিষ্কৃত হয় এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

31. Who is considered to be the father of English prose?
ক) Fraincis Bacon
খ) King Alfred the Great
গ) Henry Fielding
ঘ) Geoffrey Chaucer
ব্যাখ্যাঃ

32. Who is considered to be the father of English novel?
ক) Fraincis Bacon
খ) Geoffrey Chaucer
গ) King Alfred the Great
ঘ) Henry Fielding
ব্যাখ্যাঃ

33. One of the following authors is American. Who is he?
ক) Alexander Pope
খ) Daniel Defoe
গ) William Faulkner
ঘ) Robert Browning
ব্যাখ্যাঃ

34. One of the following authors is French.
ক) W. Somerset Maugham
খ) Sir Arthur Doyle
গ) Edward Fitzerald
ঘ) Alexander Dumas
ব্যাখ্যাঃ

35. Who is considered to be the rebel poet in English Literature?
ক) Walter Scot
খ) Lord Byron
গ) John Keats
ঘ) John Austin
ব্যাখ্যাঃ

36. One of the four mentioned below is not a novelist of Victorian age-
ক) Charles Dickens
খ) George Eliot
গ) James Joyce
ঘ) Thomas Hardy
ব্যাখ্যাঃ

37. Charles Dickens is not the novelist for one of the following-
ক) A Tale of to Cities
খ) Treasure Island
গ) David Copporfield
ঘ) Great Expectation
ব্যাখ্যাঃ

38. One of the four mentioned below is not a poet of Romantic age-
ক) William Blake
খ) William Wordswroth
গ) P.B. Shelley
ঘ) John Keats
ব্যাখ্যাঃ

39. "Come live with me and by my love, And we will and the pleasures prove, That hills and valleys, dale and fields, And All the craggy mountains yield." These are a few lines of a poem of a great poet. Who is the poet?
ক) J Webstar
খ) C. Marlowe
গ) W. Shakespeare
ঘ) Lord Bacon
ব্যাখ্যাঃ

উল্লিখিত লাইনগুলো Christopher Marlowe (1564-1593)-এর Passionate Shepherd to His Love" কবিতা থেকে নেওয়া হয়েছে। Christopher Marlowe was an Elizabethan poet.

40. Choose the correct sentence.
ক) A few of the three boys got a prize
খ) Every of the three boys got a prize
গ) All of the three boys got a prize
ঘ) Each of the three boys got a prize
ব্যাখ্যাঃ

Each of/one of/either of/neither of + plural noun + singular verb + extension.

41. ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য ১৮৭৪ সালে প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
ক) সদরঘাটে
খ) চাঁদনীঘাটে
গ) পোস্তগোলায়
ঘ) শ্যামবাজারে
ব্যাখ্যাঃ

ঢাকায় প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপন করেন খাজা আব্দুল গণি। এজন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাঁদনীঘাটে একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়।

42. সোনারগাঁও-এর পূর্বনাম ছিল-
ক) চন্দ্রদ্বীপ
খ) সুবর্ণগ্রাম
গ) গৌড়
ঘ) সুধারাম
ব্যাখ্যাঃ

সোনারগাঁও-এর পূর্বনাম ছিল সুবর্ণগ্রাম। সোনারগাঁও-এর আরেকটি নাম হচ্ছে পানাম নগর।

43. বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিশুদের নির্ধারিত বয়সসীমা-
ক) ৫ হতে ১০ বছর
খ) ৬ হতে ১০ বছর
গ) ৬ হতে ১১ বছর
ঘ) ৫ হতে ১১ বছর
ব্যাখ্যাঃ

বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিশুদের বয়সসীমা ৬-১১ বছর এবং প্রাক-প্রাথমিক শিশুদের নির্ধারিত বয়স ৪-৬ বছর।

44. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫৪
খ) ১৯৫৫
গ) ১৯৫৬
ঘ) ১৯৫৭
ব্যাখ্যাঃ

বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

45. বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
ক) সংস্কৃত
খ) প্রাকৃত
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
ব্যাখ্যাঃ

বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল। তাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া।

46. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
ক) ঢাকা সেনানিবাসে
খ) সোহরাওয়ার্দী উদ্যানে
গ) শেরে বাংলা নগরে
ঘ) সাভারে
ব্যাখ্যাঃ

শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেন।

47. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) কর্ণফুলি
ব্যাখ্যাঃ

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত।

48. বাংলাদেশ বিমানের প্রতীক-
ক) শাপলা
খ) প্রজাপতি
গ) বলাকা
ঘ) রয়েল বেঙ্গল টাইগার
ব্যাখ্যাঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতীক বলাকা অর্থাৎ বক পাখি।

49. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক) ১৫৩ টি
খ) ১৫৭ টি
গ) ১৫৯ টি
ঘ) ১৬৩ টি
ব্যাখ্যাঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের- অনুচ্ছেদ ১৫৩টি; পরিচ্ছেদ ১৩টি; ভাগ ১১টি; তফসিল ৭টি; মূলনীতি ৪টি; প্রস্তাবনা ১টি।

50. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন মহিলা বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?
ক) ৪ জন
খ) ৩ জন
গ) ২ জন
ঘ) ১ জন
ব্যাখ্যাঃ

মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবে ভূষিত মহিলা ২ জন- ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ও তারামন বিবি।

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

---

Post a Comment

0 Comments