Type Here to Get Search Results !

BCS-Bangla-all-Question-p1

বিসিএস প্রশ্ন ব্যাংক

১০–৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বিষয়: বাংলা

তারিখ: 1989–2024

১০ তম বিসিএস প্রিলি. টেস্ট
. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—
  • পর্তুগিজ ভাষা হতে(✓)
  • আরবি ভাষা হতে
  • দেশি ভাষা হতে
  • ওলন্দাজ ভাষা হতে তথ্য

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।

পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃ গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।

. শুদ্ধ বানান কোনটি?
  • মূমুর্ষু
  • মুমূর্ষু(✓)
  • মূমূর্ষ
  • মুমূর্ষ

ষত্ব বিধি অনুসারে ই - স্বর ও উ - স্বরের পর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের স পরিবর্তিত হয়ে প্রত্যয়ান্ত শব্দে 'ষ' হয়। যেমন - মুমূর্ষু।

. গুরুচান্ডলী দোষমুক্ত কোনটি?
  • শব পোড়া
  • মড়া দাহ
  • শবদাহ(✓)
  • শবমড়া

তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।

শব পোড়া = শব (তৎসম শব্দ) + পোড়া (দেশি শব্দ)

মড়া দাহ = মড়া (দেশি শব্দ) + দাহ (তৎসম শব্দ)

শবদাহ = শব (তৎসম শব্দ) + দাহ (তৎসম শব্দ)

শবমড়া = শব (তৎসম শব্দ)+ মড়া (দেশি শব্দ)

অতএব, খুবই সহজেই বুঝা যাচ্ছে শবদাহ গুরুচণ্ডালী দোষমুক্ত।

. ‘কবর’ নাটকটির লেখক—
  • জসীমউদ্দীন
  • কাজী নজরুল ইসলাম
  • মুনীর চৌধুরী(✓)
  • দ্বিজেন্দ্রলাল রায়

'কবর' নাটকের রচয়িতা নাট্যকার মুনীর চৌধুরী।'৫২ এর ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নাটকটি রচিত। ১৯৫৩ সালে তিনি জেলে বসে নাটকটি রচনা করেন।



'কবর' কবিতার রচয়িতা জসীমউদ্দীন। কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।

. 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
  • কারো পৌষ মাস, কারো সর্বনাশ
  • চাল না চুলো, ঢেঁকী না কুলো
  • সাপও মরে, লাঠিও না ভাঙ্গে(✓)
  • বোঝার উপর, শাকের আঁটি

'কারো পৌষমাস কারও সর্বনাশ' অর্থ কারও সুদিন কারও দুর্দিন।

'চাল না চুলো, ঢেকী না কুলো' অর্থ নিতান্ত গরিব।

'সাপও মরে লাঠিও না ভাঙ্গে' অর্থ উভয়কূল রক্ষা।

'বোঝার উপর শাকের আটি' অর্থ অতিরিক্তের অতিরিক্ত।

. শুদ্ধ বাক্য কোনটি?
  • দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
  • দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
  • দুর্বলতাবশত অনাথা বসে পড়ল(✓)
  • দুর্বলবশত অনাথা বসে পড়ল

অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ অনাথা। বর্তমান বানান রীতি অনুসারে শব্দের শেষে 'ঃ' বসে না। তাই 'দুর্বলতাবশতঃ' এর শুদ্ধরূপ 'দুর্বলতাবশত'।

. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----
  • বিভক্তি
  • ধাতু(✓)
  • প্রত্যয়
  • কৃৎ

বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যেমন- করা এর ধাতু কর; পড়া এর ধাতু পড়। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা প্রাতিপাদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ক্রিয়াবাচক শব্দের সাথে যুক্ত হয় কৃৎ প্রত্যয়।

. 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----
  • রত্না + কর
  • রত্ন + কর
  • রত্না + আকার
  • রত্ন + আকর(✓)

অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ- কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অ + আ =আ। (রত্ন(অ) +(আ)আকর = রত্নাকর)

. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
  • পাকা পাকা আম(✓)
  • ছি ছি, কি করছ
  • নরম নরম হাত
  • উড়ু উড়ু মন

বহুবচন নির্দেশকঃ পাকা পাকা আম

তীব্রতা বা সঠিকতা বোঝাতেঃ গরম গরম জিলাপী, নরম নরম হাত।

সামান্যতা বোঝাতেঃ উড়ু উড়ু ভাব।

ভাবের গভীরতা বোঝাতেঃ ছি ছি, তুমি এ কি করছ?

. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
  • যত গর্জে তত বৃষ্টি হয় না
  • অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট(✓)
  • নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
  • যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়

“অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট” প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক।

বাকি গুলো হবে- যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।

. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—
  • রবীন্দ্রনাথ ঠাকুর(✓)
  • বিষ্ণু দে
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • বুদ্ধদেব বসু

রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম টিএস এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন। এ দেশের কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য তিনি এ অনুবাদ করেছিলেন।

বিষ্ণু দে ১৯৫০ সালে এলিয়টের কবিতা অনুবাদ করেন।

টি এস এলিয়ট এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার পুনশ্চ কাব্যে “তীর্থযাত্রী” কবিতা নামে এটি সংকলন করেছিলেন।

বুদ্ধদেব বসুও টিএস এলিয়টের কবিতার অনুবাদ 'এলিয়টের কবিতা' নামে প্রকাশ করেন।

. অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা–
  • অগ্রপথিক
  • বিদ্রোহী
  • প্রলয়ােল্লাস(✓)
  • ধূমকেতু

'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ। এতে মোট ১২টি কবিতা রয়েছে। 'প্রলয়োল্লাস' কাব্যগ্রন্থের প্রথম কবিতা, 'বিদ্রোহী' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, 'রক্তাম্বরধারিনী মা' তৃতীয় কবিতা।

. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত–
  • কবিতার নাম
  • গল্প সংকলনের নাম
  • উপন্যাসের নাম(✓)
  • কাব্য সংকলনের নাম

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এর প্রধান চরিত্র হলো অমিত, লাবণ্য, কেতকী রায়।

. কোন বাক্যে মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
  • তিনিই সমাজের মাথা
  • মাথা খাটিয়ে কাজ করবে(✓)
  • লজ্জায় আমার মাথা কাটা গেল
  • যে মাথা নেই আবার মাথা ব্যথা

অবহেলা অর্থে : মাথা নেই আবার মাথা ব্যথা। মোড়ল/প্রধান অর্থে : তিনিই সমাজের মাথা। বুদ্ধি অর্থে : মাথা খাটিয়ে কাজ করবে। সম্মানহানি অর্থে: লজ্জায় মাথা কাটা গেল।

. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  • নিখুঁত
  • আনমনা
  • অবহেলা
  • নিমরাজি(✓)

নিখুঁত- এখানে নি বাংলা উপসর্গ; আনমনা এখানে আন বাংলা উপসর্গ: অবহেলা-এখানে অব তৎসম উপসর্গ। নিমরাজী-এখানে নিম ফারসি উপসর্গ।

. আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?
  • শামসুর রাহমান
  • আলতাফ মাহমুদ
  • হাসান হাফিজুর রহমান
  • আব্দুল গাফফার চৌধুরী (✓)

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে। পরে এটি গানের রূপ নেয়। গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে গানটির শিল্পী ছিলেন আব্দুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠে গাওয়া হয়।

. কোনটি তদ্ভব শব্দ?
  • চাঁদ (✓)
  • সূর্য
  • নক্ষত্র
  • গগন

এখানে সূর্য, গগন, নক্ষত্র তৎসম শব্দ আর চাঁদ তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত শব্দে পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন- সংস্কৃত-হস্ত > প্রাকৃত-হথু > তদ্ভব-হাত।

. বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
  • কেশব চন্দ্র সেন
  • গিরীশচন্দ্র সেন (✓)
  • মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
  • মওলানা আকরম খাঁ

ভাই গিরিশচন্দ্র সেন ১৮৮১-৮৬ পর্যন্ত ছয় বছরের সাধনা ও পরিশ্রমে টীকাসহ কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। ১৮৩৫ সালে নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণকারী গিরিশচন্দ্র সেন ১৮৭১ সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন। তিনি মিশকাত শরীফের অধিকাংশ হাদিস, তাজকেরাতুল আউলিয়া সহ আরো কয়েকটি ইসলামি গ্রন্থের বাংলা অনুবাদ করেন।

১১ তম বিসিএস প্রিলি. টেস্ট
. ‘বৈরাগ্য সাধনে___সে আমার নয়।’ শূণ্যস্থান পূরণ করুন।
  • আনন্দ
  • মুক্তি(✓)
  • বিশ্বাস
  • আশ্বাস

. সমাস ভাষাকে কী করে?
  • সংক্ষেপ করে(✓)
  • বিস্তৃত করে
  • ভাষারূপ ক্ষুণ্ণ করে
  • অর্থবোধক করে

. ‘সূর্য’– এর প্রতিশব্দ-
  • সধাংশু
  • শশাঙ্ক
  • বিধু
  • আদিত্য(✓)
. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ—
  • গলাধাক্কা দেয়া(✓)
  • অমাবস্যা
  • দ্বিতীয়ত
  • কাস্তে

. কোনটি শুদ্ধ?
  • সৌজন্নতা
  • সৌজন্যতা
  • সৌজনতা
  • সৌজন্য(✓)

. বেগম রোকেয়ার রচনা কোনটি?
  • ভাষা ও সাহিত্য
  • আয়না
  • লালসালু
  • অবরোধবাসিনী(✓)

. বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
  • বিহারীলাল চক্রবর্তী(✓)
  • প্যারিচাঁদ মিত্র
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

. কোনটি শুদ্ধ বাক্য?
  • একটা গোপনীয় কথা বলি(✓)
  • একটি গোপন কথা বলি
  • একটি গোপণ কথা বলি
  • একটি গুপ্ত কথা বলি

. ‘শিষ্টাচার’– এর সমার্থক শব্দ কোনটি?
  • নিষ্ঠা
  • সদাচার(✓)
  • সততা
  • সংযম

. ‘সংশয়’– এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  • নির্ভয়
  • বিস্ময়
  • প্রত্যয়(✓)
  • দ্বিধা

. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন—
  • ক্ষমার্হ(✓)
  • ক্ষমাপ্রার্থী
  • ক্ষমা
  • ক্ষমাপ্রদ

. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা–
  • মুহম্মদ আব্দুল হাই
  • মোঃ বরকতউল্লাহ
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • মওলানা আকরম খাঁ(✓)

. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা–
  • মুহম্মদ আব্দুল হাই
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • আবুল মনসুর আহমদ(✓)
  • আতাউর রহমান খান

. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক–
  • ভারতচন্দ্র রায়
  • দৌলত কাজী
  • সৈয়দ হামজা(✓)
  • আব্দুল হাকিম

উত্তরটি সর্বাংশে সঠিক নয়। ভারতচন্দ্র, দৌলত কাজী, আবদুল হাকিম পুঁথি সাহিত্য রচনা করেননি। একমাত্র সৈয়দ হামজা পুঁথি সাহিত্য রচনা করেন। তবে তিনি প্রথম আদি রচয়িতা নন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরীবুল্লাহ।

সৈয়দ হামজা সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথি সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত। এছাড়া পুঁথি সাহিত্যের কবি— আমির হামজা, কৃষ্ণ রাম দাস, মালে মুহাম্মদ, মোহাম্মদ খাতির আব্দুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য।

. ‘চাচা কাহিনী’র লেখক কে?
  • সৈয়দ সামসুল হক
  • সৈয়দ মুজতবা আলী(✓)
  • শওকত ওসমান
  • ফররুখ আহমদ

. বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে—
  • শব্দ
  • কারক
  • পদ(✓)
  • ক্রিয়াপদ

. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক–
  • বঙ্গিমচন্দ্র
  • শরৎচন্দ্র(✓)
  • তারাশংকর
  • নজরুল ইসলাম

১২ তম (বিশেষ) বিসিএস প্রিলি. টেস্ট (পুলিশ)
. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়–
  • বিভক্তি
  • ধাতু(✓)
  • প্রত্যয়
  • কৃৎ

. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মধুসূদন দত্ত
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়(✓)

. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন–
  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
  • বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
  • বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র‍্যের শিকার হন(✓)
  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  • নিখুঁত
  • আনমনা
  • অবহেলা
  • নিমরাজী(✓)

. কোন বানানটি শুদ্ধ?
  • পাষাণ(✓)
  • পাষান
  • পাসান
  • পাশান

. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি—
  • শাহ মুহম্মদ সগীর(✓)
  • সাবিরিদ খান
  • শেখ ফয়জুল্লাহ
  • মুহাম্মদ কবীর

. 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচয়িতা—
  • রামনিধি গুপ্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • অতুল প্রসাদ সেন(✓)
  • সত্যেন্দ্রনাথ দত্ত

. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'—
  • মহাকাব্য
  • পত্রকাব্য(✓)
  • গীতিকাব্য
  • আখ্যানকাব্য
. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
  • কৃষ্ণকান্তের উইল(✓)
  • চোখের বালি
  • গৃহদাহ
  • পথের পাঁচালী

. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
  • ঘোড়াকে চাবুক মার(✓)
  • ডাক্তার ডাক
  • গাড়ি স্টেশন ছেড়েছে
  • মুষলধারে বৃষ্টি পড়ছে

. রূপসী বাংলার কবি—
  • জসীমউদ্‌দীন
  • জীবনানন্দ দাশ(✓)
  • কালিদাস রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত

. বটতলার পুঁথি বলতে বুঝায়—
  • মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  • বটতলা নামক স্থানে রচিত কাব্য
  • দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য(✓)
  • অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

. এক কথায় প্রকাশ করুন— 'যা বলা হয়নি'
  • অউক্ত
  • অব্যক্ত
  • অনুক্ত(✓)
  • অব্যাক্ত

. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত—
  • রাম বসু এবং ভোলা ময়রা(✓)
  • এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
  • সাবিরিদ খান এবং দশরথী রায়
  • আলাওল এবং ভারতচন্দ্র

. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
  • ঠগী
  • পানাস
  • পাঠক(✓)
  • সেলামী

. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
  • অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
  • বক ধার্মিক; বিড়াল তপস্বী(✓)
  • রুই-কাতলা; কেউ কেটা
  • বক ধার্মিক; ভিজে বেড়াল

. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা—
  • নাটক
  • ছোট গল্প
  • প্রবন্ধ
  • গীতি কবিতা(✓)

. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য—
  • ইউসুফ জুলেখা(✓)
  • রসুল বিজয়
  • নূরনামা
  • শবে মেরাজ

. বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে—
  • চাকু, চাকর
  • খদ্দর, হরতাল
  • চা, চিনি(✓)
  • রিকশা, রেস্তোরাঁ

. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত—
  • ভাষাতত্ত্ববিদ(✓)
  • সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • ইতিহাস প্রচারক
  • সমাজ সংস্কারক

১৩ তম বিসিএস প্রিলি. টেস্ট
. 'গোফ-খেজুরে' –এই বাগধারার অর্থ কি?
  • আরামপ্রিয়
  • উদাসীন
  • নিতান্ত অলস(✓)
  • পরমুখাপেক্ষী

. কোন দুটি অঘোষ ধ্বন?
  • চ ছ(✓)
  • ড ঢ
  • ব ভ
  • দ ধ

. কোন বাক্যে 'ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল(✓)
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম—
  • নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  • মধুসূদন ও কুমুদিনী
  • গোবিন্দলাল ও রোহিনী(✓)
  • সুরেশ ও অচেলা

. 'যা পূর্বে ছিল এখন নেই' –এক কথায় কি হবে?
  • অপূর্ব
  • অদৃষ্টপূর্ব
  • অভূতপূর্ব
  • ভূতপূর্ব(✓)

. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
  • ধন অপেক্ষা মান বড়
  • তোমাকে দিয়ে কিছু হবে না
  • ঢং ঢং ঘণ্টা বাজে
  • লেখাপড়া কর, নতুবা ফেল করবে(✓)

. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
  • ১৯৫১
  • ১৯৬১(✓)
  • ১৯৭১
  • ১৯৮১

. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
  • জিঞ্জির—কাজী নজরুল ইসলাম
  • সাত সাগরের মাঝি—ফররুখ আহমেদ(✓)
  • দিলরুবা—আবদুল কাদির
  • নূরনামা—আবদুল হাকিম
. 'অনল প্রবাহ' রচনা করেন—
  • সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী(✓)
  • মোজাম্মেল হক
  • ইয়াকুব আলী চৌধুরী
  • মুনিরুজ্জামান ইসলামাবাদী

. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  • আমি ভাত খাচ্ছি
  • আমি ভাত খেয়ে স্কুলে যাব
  • আমি দুপুরে ভাত খাই(✓)
  • তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ

. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ—
  • ধূসর পাণ্ডুলিপি(✓)
  • নাম রেখেছি কোমল গান্ধার
  • একক সন্ধ্যায় বসন্ত
  • অন্ধকারে একা

. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে—
  • আদিবাসী মানুষ অরণ্যে জনপদে বাস করে
  • বনের পশু বনে থাকতেই ভালোবাসে
  • জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর(✓)
  • প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

. কোন বাক্যে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে?
  • ওরা কি করে?(✓)
  • আপনি আসবেন
  • আমরা যাচ্ছি
  • তোরা খাসনে

. মধ্যপদলোপী কর্মধারয় –এর দৃষ্টান্ত
  • ঘর থেকে ছাড়া—ঘড়ছাড়া
  • অরুণের মতো অরুণরাঙা
  • হাসিমাখা মুখ—হাসিমুখ(✓)
  • ক্ষণ ব্যাপিয়া স্থায়ী—ক্ষণস্থায়ী

. কোনটি ঐতিহাসিক নাটক?
  • শর্মিষ্ঠা
  • রাজসিংহ
  • পলাশীর যুদ্ধ
  • রক্তাক্ত প্রান্তর(✓)

. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম পবল প্রকাশ ঘটেছে—
  • মহাকাব্যে
  • নাটকে
  • পত্রকাব্যে
  • সনেটে(✓)

. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন—
  • মীর মশাররফ হোসেন
  • মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
  • মোজাম্মেল হক(✓)
  • রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ
  • হাতি/হাতী(✓)
  • নারি/নারী
  • জাতি/জাতী
  • দাদি/দাদী(✓)

. মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য—
  • মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
  • জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ(✓)
  • চাষী-জীবনের করুন চিত্র
  • চরবাসীদের দুঃখী-জীবন

. 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য—
  • প্রতিদান
  • প্রত্যুপকার
  • অকৃতজ্ঞতা(✓)
  • অসহিষ্ণুতা

১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলি. টেস্ট (শিক্ষা)
. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী” –এই কবিতাংশটুকুর কবি কে?
  • বেনজীর আহমেদ
  • কাজী নজরুল ইসলাম (✓)
  • জীবনানন্দ দাশ
  • শামসুর রাহমান

. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজশেখর বসু
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বিহারীলাল চক্রবর্তী(✓)

. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
  • জগৎ মোহিনী
  • বসন্ত কুমারী(✓)
  • আয়না
  • মোহনী প্রেমপাস

. কোন বানানটি শুদ্ধ?
  • বিভিসীকা
  • বিভীষিকা(✓)
  • বীভিষিকা
  • বীভিষীকা

. কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
  • প্রমথনাথ বিশী
  • প্রমথ চৌধুরী(✓)
  • প্রেমেন্দ্র মিত্র
  • প্রমথ নাথ বসু

. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
  • দশম থেকে চতুর্দশ শতাব্দী(✓)
  • একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
  • দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
  • ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
  • একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন(✓)
  • দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি?
  • অনিষ্টে ইষ্ট লাভ
  • চির অশান্তি(✓)
  • অরাজক দেশ
  • সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো

. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
  • আনোয়ার পাশা
  • ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • কুচবরণের কণ্যে(✓)
  • সোনার শিকল

. কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
  • আট কপালে(✓)
  • উড়নচণ্ডী
  • ছা-পোষা
  • ভূশণ্ডির কাক

. কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
  • প্রমথনাথ চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত(✓)
  • প্যারীচাঁদ মিত্র
  • দীনবন্ধু মিত্র

. মৌলিক শব্দ কোনটি?
  • গোলাপ(✓)
  • শীতল
  • নেয়ে
  • গৌরব

. যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
  • ডাকাবুকা
  • তুলশী বনের বাঘ
  • তামার বিষ
  • ঢাকের বাঁয়া(✓)

. 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?
  • আলাওল
  • ফকির গরীবুল্লাহ(✓)
  • সৈয়দ হামজা
  • রেজাউদ্দৌলা

. বাংলা লিপির উৎস কি?
  • সংস্কৃত লিপি
  • চীনা লিপি
  • আরব লিপি
  • ব্রাহ্মী লিপি(✓)

. কোনটি বিশেষণ বাচক শব্দ?
  • জীবন
  • জীবনী(✓)
  • জীবিকা
  • জীবাণু

. বর্ণ হচ্ছে—
  • শব্দের ক্ষুদ্রতম অংশ
  • একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • ধ্বনি নির্দেশক প্রতীক(✓)
  • ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

. কবি জসীমউদ্‌দীনের জীবনকাল কোনটি?
  • ১৯০৩–১৯৭৬(✓)
  • ১৮৮৯–১৯৬৬
  • ১৮৯৯–১৯৭৯
  • ১৯১০–১৯৮৭

. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে—
  • ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়(✓)
  • বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • প্রকৃতি বিপুল ঐশ্বয্যের অধিকারী
  • ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত—
  • সমাজ
  • পানি
  • মিছিল
  • নদী(✓)

১৫ তম বিসিএস প্রিলি. টেস্ট
. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।

হউক দূর অকল্যাণ সকল অশোভন।।'

—চরণ দুটি কার লেখা?

  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • গোলাম মোস্তফা
  • শেখ ফজলল করিম(✓)

. Wisdom শব্দের বাংলা অর্থ—
  • জ্ঞান
  • বুদ্ধি
  • মেধা
  • প্রজ্ঞা(✓)

. যে ভূমিতে ফসল জন্মায় না–
  • পতিত
  • অনুর্বর
  • ঊষর(✓)
  • বন্ধ্যা

. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  • বিপরীত(✓)
  • নিকৃষ্ট
  • বিকৃত
  • অভাব

. 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
  • হাসান হাফিজুর রহমান
  • আল-মাহমুদ(✓)
  • হুমায়ুন আজাদ
  • শক্তি চট্টোপাধ্যায়

. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  • বিসর্জন
  • ডাকঘর
  • বসন্ত(✓)
  • অচলায়তন

. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম—
  • সুন্দরাম
  • লোকায়ত
  • উত্তরাধিকার(✓)
  • কিছুধ্বনি

. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন—
  • কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ(✓)
  • মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
  • মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
  • কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  • আলালের ঘরের দুলাল(✓)
  • জোহরা
  • মৃত্যক্ষুধা
  • হাজার বছর ধরে

. 'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
  • ১৮৬৫
  • ১৮৭২(✓)
  • ১৮৭৫
  • ১৮৮১

. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য—
  • জীবনানুভূতির গভীরতায়(✓)
  • দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
  • কাহিনীর সরলতা ও জটিলতায়
  • ভাষার প্রকারভেদে

. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য—
  • তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
  • ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে(✓)
  • শব্দের কথা ও লেখ্য রূপে
  • বাক্যের সরলতা ও জটিলতায়

. 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন—
  • বিনয় ঘোষ
  • সিকান্‌দার আবু জাফর(✓)
  • মোহাম্মদ আকরম খাঁ
  • তফাজ্জল হোসেন

. 'প্রভাত চিন্তা', 'নিভৃত চিন্তা', 'নিশীথ চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা—
  • কালীপ্রসন্ন সিংহ
  • কালীপ্রসন্ন ঘোষ(✓)
  • কৃষ্ণচন্দ্র মজুমদার
  • এস ওয়াজেদ আলী

. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী আবদুল ওদুদ
  • মোহাম্মদ লুৎফর রহমান
  • প্রমথ চৌধুরী(✓)

. শুদ্ধ বানানটি নির্দেশ করুন—
  • মুহুর্মুহু(✓)
  • মূহুমুহু
  • মুর্হমূর্হু
  • মুর্হুর্মূহু

. 'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  • দুঃ + লোক
  • দিব্‌ + লোক(✓)
  • দ্বি + লোক
  • দ্বিঃ + লোক

. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ—
  • শৈত্য(✓)
  • শীতল
  • উত্তাপ
  • হিম

. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
  • ইচ্ছাময়
  • ঐচ্ছিক(✓)
  • ইচ্ছুক
  • অনিচ্ছা

. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
  • সে বই পড়ছে
  • সে গভীর চিন্তায় মগ্ন
  • সে ঘুমিয়ে আছে
  • সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না(✓)

১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলি. টেস্ট (শিক্ষা)
. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
  • মেঘনাদবধ কাব্য
  • দুর্গেশনন্দিনী
  • নীলদর্পণ(✓)
  • অগ্নিবীণা

. 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার?
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(✓)
  • মীর মশাররফ হোসেন
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

. প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
  • উৎকর্ষতা
  • উৎকর্ষ
  • উৎকৃষ্ট(✓)
  • উৎকৃষ্টতা

. 'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  • নেতিবাচক
  • বিয়োগান্ত
  • নঞ্চর্থক(✓)
  • অজানা

. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
  • ইংরেজরা
  • ফরাসিরা
  • ওলন্দাজরা
  • পর্তুগিজরা(✓)

. 'সব কটা জানালা খুলে দাও না'—এর গীতিকার কে?
  • মরহুম আলতাফ মাহমুদ
  • মরহুম নজরুল ইসলাম বাবু(✓)
  • ড. মনিরুজ্জামান
  • মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

. যা চিরস্থায়ী নয়—
  • অস্থায়ী
  • ক্ষণিক
  • ক্ষণস্থায়ী
  • নশ্বর(✓)

. Intellectual শব্দের বাংলা অর্থ—
  • বুদ্ধিমান
  • মননশীল
  • বুদ্ধিজীবী(✓)
  • মেধাবী

. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
  • গৌড়
  • সোনারগাঁও
  • ঢাকা(✓)
  • হুগলী

মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করে। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলায় রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগন।

. 'অবমূল্যায়ন' ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
  • শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • দুটি শব্দে উপসর্গটি অর্থ দু রকম(✓)
  • দুটি শব্দে উপসর্গটি অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।' —এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
  • সওগাত
  • মোহাম্মদী
  • সমকাল
  • শিখা(✓)

. কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
  • বারীন্দ্রকুমার ঘোষ
  • রবীন্দ্রনাথ ঠাকুর(✓)
  • বিরজাসুন্দরী দেবী
  • মুজাফফর আহমদ

. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
  • বিষবৃক্ষ
  • গণদেবতা
  • আরণ্যকে
  • ঘরে-বাইরে(✓)

. 'একুশে ফেব্রুয়ারী' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
  • হাসান হাফিজুর রহমান(✓)
  • বেগম সুফিয়া কামাল
  • মুনীর চৌধুরী
  • আবুল বরকত

. 'রোহিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  • চরিত্রহীন
  • গৃহদাহ
  • কৃষ্ণকান্তের উইল(✓)
  • সংশপ্তক

. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
  • বাংলার প্রকৃতির কথা(✓)
  • বাংলার মানুষের কথা
  • বাংলার ইতিহাসের কথা
  • বাংলার সংস্কৃতির কথা

. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
  • বরিশাল জেলা(✓)
  • ফরিদপুর জেলা
  • ঢাকা জেলা
  • রাজশাহী জেলা

. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'—এই পংক্তিটি কার রচনা?
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • শেখ ফজলল করিম(✓)
  • শামসুর রাহমান

. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  • ১৯৫৫ খ্রিস্টাব্দে(✓)
  • ১৩৫৫ বঙ্গাব্দে
  • ১৯৫২খ্রিস্টাব্দে
  • ১৩৫২ বঙ্গাব্দে

. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য—
  • বাক্যের সরল ও জটিল রূপে
  • শব্দের রূপগত ভিন্নতায়
  • তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
  • ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়(✓)

. সমগ্র পবিত্র কুরআনের প্রথম অনুবাদ কে করেন?
  • গোলাম মোস্তফা
  • ফররুখ আহমদ
  • ভাই গিরিশচন্দ্র সেন(✓)
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়

. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন—
  • মোহাম্মদ আকরম খাঁ
  • তফাজ্জল হোসেন
  • মোহাম্মদ নাসীরউদ্দীন
  • সিকান্‌দার আবু জাফর (✓)

. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন—
  • কাজী নজরুল ইসলাম
  • আবুল কালাম শামসুদ্দীন
  • খান মুহাম্মদ মঈনুদ্দিন
  • মোহাম্মদ নাসীরউদ্দীন (✓)

১৭ তম বিসিএস প্রিলি. টেস্ট
. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' –এর আবিষ্কারক—
  • ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
  • ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • হরপ্রসাদ শাস্ত্রী(✓)
  • ডক্টর সুকুমার সেন

. হিন্দী 'পদুমাবৎ' –এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা—
  • দৌলত উজির বাহরাম খান
  • সৈয়দ সুলতান
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ
  • আলাওল(✓)

. 'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়—
  • ১৮৪১ সালে
  • ১৮৪২ সালে
  • ১৮৫০ সালে
  • ১৮৪৩ সালে(✓)

. উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য—
  • অব্যয় ও শব্দাংশে
  • নতুন শব্দ গঠনে
  • উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে(✓)
  • ভিন্ন অর্থ প্রকাশ

. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়—
  • স্বরবৃত্ত(✓)
  • পয়ার
  • মাত্রাবৃত্ত
  • অক্ষরবৃত্ত

. 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়—
  • মুকুন্দরাম চক্রবর্তী
  • ভারতচন্দ্র রায়(✓)
  • মদনমোহন তর্কালঙ্কার
  • কামিনী রায়

. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে—
  • টেবিল
  • চেয়ার
  • বালতি(✓)
  • শরবত

. 'লাঠালাঠি' শব্দটির সমাস—
  • দ্বন্দ্ব
  • বহুব্রীহি(✓)
  • কর্মধারয়
  • তৎপুরুষ

. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে—
  • সংস্কৃত
  • পালি
  • প্রাকৃত(✓)
  • অপ্রভ্রংশ

. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়—
  • দুই ভাগে
  • তিন ভাগে(✓)
  • চার ভাগে
  • পাঁচ ভাগে

. 'মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' –প্রভৃতি গ্রন্থের রচয়িতা—
  • এস ওয়াজেদ আলী
  • এয়াকুব আলী চৌধুরী
  • মোঃ লুৎফর রহমান(✓)
  • মোঃ ওয়াজেদ আলী

. 'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম—
  • তালিম হোসেন
  • ফররুখ আহমদ(✓)
  • গোরাম মোস্তফা
  • আবুল হোসেন

. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ—
  • ষড় + ঋত
  • ষড়ু + ঋতু
  • ষট + ঋতু
  • ষট্‌ + ঋতু(✓)

. 'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম—
  • প্রমথ চৌধুরী(✓)
  • ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • নবীনচন্দ্র সেন

. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে—
  • আরবি ভাষা থেকে(✓)
  • ফরসি ভাষা থেকে
  • হিন্দি ভাষা থেকে
  • উর্দু ভাষা থেকে

. লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম—
  • পরীবিবি
  • ইরান দুখ্‌ত(✓)
  • জাহানারা
  • মরিয়ম

. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন—
  • হুমায়ুন আজাদ
  • আহমদ শরীফ
  • ওয়াকিল আহমদ(✓)
  • আব্দুল মতিন খান

. 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা—
  • লালন শাহ(✓)
  • সিরাজ সাঁই
  • মদন বাউল
  • পাগলা কানাই

. 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো—
  • সমক্ষ(✓)
  • পরোক্ষ
  • প্রত্যক্ষ
  • নিরপেক্ষ

. 'হযরত মুহাম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর—
  • মিশ্র
  • জটিল
  • যৌগিক
  • সরল (✓)

. মধুর চেয়েও আছে মধুর

সে আমার এই দেশের মাটি

আমার দেশের পথের ধুলা

খাঁটি সোনার চেয়ে খাঁটি'।

–কবিতার এই অংশ বিশেষের রচয়িতা—

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মোহাম্মদ মনিরুজ্জামান
  • সত্যেন্দ্রনাথ দত্ত(✓)
  • নির্মলেন্দু গুণ

১৮ তম বিসিএস প্রিলি. টেস্ট
. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
  • এগারটি
  • নয়টি
  • দশটি(✓)
  • আটটি

. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' –এটা কোন ধরনের বাক্য?
  • যৌগিক বাক্য(✓)
  • সাধারণ বাকা
  • মিশ্র বাকা
  • সরল বাকা

. 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
  • আশার কথা
  • সৌভাগ্যের বিষয়(✓)
  • মজা পাওয়া
  • আনন্দের বিষয়

. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  • সাহেব
  • বেয়াই
  • সঙ্গী
  • কবিরাজ(✓)

. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
  • কবিতার পংক্তিতে
  • গানের কলিতে
  • গল্পের কলিতে
  • নাটকের সংলাপে(✓)

. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
  • ননদ(✓)
  • প্রিয়া
  • শিষ্যা
  • আয়া

. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
  • নামাপদ
  • উপপদ
  • প্রাতিপদিক(✓)
  • উপমিত

. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
  • তুই বাড়ি যা
  • ক্ষমা করা ঘোর অপরাধ
  • কাল একবার এসো(✓)
  • দূর হও

. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
  • আন
  • আই
  • আল(✓)
  • আও

. বচন অর্থ কি?
  • সংখ্যার ধারণা(✓)
  • গণনার ধারণা
  • ক্রমের ধারণা
  • পরিমাপের ধারণা

. মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ।' –বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
  • সমন্বয়ী
  • অনন্বয়ী(✓)
  • পদান্বয়ী
  • অনুকার

. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  • দুল্‌ + না
  • দোল্ + না
  • দোল্ + অনা
  • দোলনা + আ

. 'কৌশলে কার্যোদ্ধার' –কোনটির অর্থ?
  • গাছে তুলে মই কাড়া
  • এক ক্ষুরে মাথা মোড়ানো
  • ধরি মাছ না ছুঁই পানি(✓)
  • আকাশের চাঁদ হাতে পাওয়া

. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব(✓)
  • পদক্রম
  • বাক্য প্রকরণ

. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  • বৃন্দ
  • কুল
  • বর্গ
  • গ্রাম(✓)

. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
  • শব্দ(✓)
  • বর্ণ
  • ধ্বনি
  • চিহ্ন

. সন্ধির প্রধান সুবিধা কি?
  • পড়ার সুবিধা
  • লেখার সুবিধা
  • উচ্চারণের সুবিধা(✓)
  • শোনার সুবিধা

. কোন বানানটি শুদ্ধ?
  • সমীচীন(✓)
  • সমিচীন
  • সমীচিন
  • সমিচিন

. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
  • শেষের কবিতা
  • দোলন-চাঁপা(✓)
  • সোনার তরী
  • মানসী

. কাজী ইমদাদুল হক–এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?
  • চাষী জীবনের করুণ চিত্র
  • কৃষক সমাজের সংগ্রামশীল
  • তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র(✓)
  • মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে?
  • কবির চৌধুরী
  • মুনীর চৌধুরী(✓)
  • সৈয়দ শামসুল হক
  • মুনতাসীর মামুন

. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
  • নীহাররঞ্জন রায়(✓)
  • আর. সি. মজুমদার
  • অধ্যাপক আব্দুল করিম
  • অধ্যাপক সুনীতিকুমার সেন

. 'শাহনামা'–এর লেখক কে?
  • কবি ফেরদৌসী(✓)
  • মওলানা রুমী
  • কবি নিজামী
  • কবি জামি

১৯ তম (বিশেষ) বিসিএস প্রিলি. টেস্ট (প্রাণিসম্পদ)
. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  • অগ্নিবীণা(✓)
  • বিষের বাঁশি
  • দোলনচাঁপা
  • বাঁধনহারা

. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচিয়তা কে?
  • আব্দুল গাফ্ফার চৌধুরী(✓)
  • আলতাফ মাহমুদ
  • আব্দুল লতিফ
  • আব্দুল আলীম

. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো—
  • পরশুরাম
  • নীললোহিত
  • ভানুসিংহ ঠাকুর (✓)
  • গাজী মিয়া

. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
  • রফিকুল ইসলাম
  • রশীদ করিম
  • মেজর জেনারেল সুখওয়ান্ত সিং(✓)
  • কর্নেল সিদ্দিক মালিক

Post a Comment

0 Comments